US bans Canadian alcohol, motorcycles and dairy products as trade spat escalates
· France 24

· France 24

· NY Post

Visit somethingsdifferent.biz for more information.
· Prothom Alo

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
Visit asg-reflektory.pl for more information.
চাকরি পরীক্ষায় মৌখিকে নম্বর বাড়ছে—যা বললেন তথ্য উপদেষ্টাউল্লেখ্য, সরকারি চাকরিতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রস্তাবে গ্রেডভেদে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের অনুপাতও বদলানো হচ্ছে। যেমন ১১-১২ গ্রেডের ক্ষেত্রে ১০০ নম্বরের পরীক্ষায় লিখিত ৫০ এবং মৌখিক ৫০; ১৩-১৬ গ্রেডে লিখিত ৬০ ও মৌখিক ৪০; আর ১৭-২০ গ্রেডে লিখিত ও মৌখিক—দুটিতেই ২৫ করে নম্বর রাখার প্রস্তাব করা হয়েছে। চাকরির পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তনের এই প্রস্তাব নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এরই প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ‘ভাইভা কোটার ঠিকানা, বাংলাদেশে হবে না’, ‘ভাইভা কোটা সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘কোটা গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া পুরকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজওয়াদ আখলাক তানভীর বলেন, ‘আমরা ভাইভার বিরুদ্ধে নই, তবে ভাইভার নম্বর অস্বাভাবিকভাবে বাড়িয়ে লিখিত পরীক্ষার মেধাক্রম পরিবর্তনের সুযোগ তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রক্সি বা জালিয়াতি বন্ধে প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা যেতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান, ভাইভার নম্বর বৃদ্ধির প্রস্তাব পুনর্বিবেচনা করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাকে নিয়োগের প্রধান ভিত্তি করা হোক।’