Buty Obuwie

সাফল্যের পরেও কেন সিনেমা ছেড়েছিলেন? ২৪ বছর পর জানালেন সেই নায়িকা

· Prothom Alo

২০০২ সালে মুক্তি পাওয়া ‘রাজ’ ছবিটি শুধু বলিউডের অন্যতম সফল হরর চলচ্চিত্রই নয়, এটি এক নতুন মুখেরও জন্ম দিয়েছিল। সেই মুখ মালিনী শর্মা। প্রথম ছবিতেই বিপাশা বসু ও ডিনো মোরিয়ার সঙ্গে অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি। দর্শকদের অনেকেরই ধারণা ছিল, সামনে অপেক্ষা করছে দীর্ঘ ও সফল ক্যারিয়ার। কিন্তু ঠিক তখনই যেন উল্টো পথে হাঁটলেন মালিনী। এক ছবির পরই তিনি চলচ্চিত্র থেকে প্রায় অদৃশ্য হয়ে গেলেন। দীর্ঘদিন তাঁর কোনো খোঁজই ছিল না।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সেই নীরবতার কারণ ব্যাখ্যা করেছেন মালিনী শর্মা। একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, ভালো সুযোগ পেলে আবারও অভিনয়ে ফিরতে তাঁর আপত্তি নেই।

Visit sportbet.reviews for more information.

তারকাখ্যাতির চেয়ে মাতৃত্বকে বেছে নিয়েছিলেন
মালিনীর ভাষায়, অভিনয় ছাড়ার সিদ্ধান্ত কোনো হতাশা, ব্যর্থতা বা বিতর্কের কারণে নয়। বরং এটি ছিল একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি জানিয়েছেন, সন্তানদের বড় করে তোলার দায়িত্বকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে হয়েছিল তাঁর।
অভিনেত্রীর কথায়, সন্তানদের বেড়ে ওঠার সময়টা তিনি হাতছাড়া করতে চাননি। ক্যারিয়ারের ব্যস্ততা আর শুটিংয়ের চাপে সেই সময় হারিয়ে যেতে পারে—এই ভাবনা থেকেই অভিনয় থেকে দূরে সরে আসেন। তাঁর কাছে পরিবারই তখন সবচেয়ে বড় অগ্রাধিকার হয়ে ওঠে।

আলো থেকে দূরে, অন্য এক জীবন
চলচ্চিত্র ছেড়ে মালিনী সম্পূর্ণ ভিন্ন জীবন বেছে নেন। প্রথমে ক্যামেরার পেছনে বিভিন্ন সৃজনশীল কাজে যুক্ত ছিলেন। পরে ধীরে ধীরে নিজের উদ্যোগ গড়ে তোলেন। বর্তমানে ভারতের সাহ্যাদ্রি পাহাড়ঘেরা এলাকায় একটি ফার্মস্টে পরিচালনা করছেন তিনি। প্রকৃতিনির্ভর জীবনযাপন, স্থানীয় সংস্কৃতি ও টেকসই জীবনধারাকে ঘিরেই গড়ে উঠেছে তাঁর উদ্যোগ দ্য স্লো লোকাল।

এখানে অতিথিরা শুধু থাকার সুযোগই পান না, বরং স্থানীয় খাবার, কৃষিকাজ, প্রকৃতির সঙ্গে সময় কাটানো এবং ধীরগতির জীবনকে কাছ থেকে অনুভব করার অভিজ্ঞতাও অর্জন করেন। মালিনীর সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই জীবনযাপনের নানা ঝলক নিয়মিত উঠে আসে।

মালিনী এখন আর তখন। কোলাজ

ভাইরাল হওয়ার পর বদলে গেল সবকিছু

কয়েক দিন আগে তাঁর বর্তমান জীবন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নতুন করে আলোচনায় আসেন মালিনী। রাতারাতি তাঁর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা কয়েক শ থেকে বেড়ে কয়েক হাজারে পৌঁছে যায়। তাঁর ভিডিও লাখো মানুষের কাছে পৌঁছাতে শুরু করে। এমনকি ফার্মস্টেতে থাকার জন্যও অসংখ্য ফোন, বার্তা ও বুকিং–সংক্রান্ত অনুসন্ধান আসতে থাকে।এই আকস্মিক আগ্রহ মালিনীকে বিস্মিত করেছে। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকার পরও দর্শক যে তাঁকে এতটা মনে রেখেছেন, সেটিকে তিনি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন।

কোথায় হারিয়ে গেলেন সেই অভিনেত্রী

ফিরবেন কি

আবারমালিনী শর্মা কি আবার অভিনয়ে ফিরবেন? এ বিষয়ে তিনি দরজা পুরোপুরি বন্ধ করছেন না। তাঁর বক্তব্য, অভিনয়ের প্রতি ভালোবাসা কখনোই শেষ হয়ে যায়নি। তবে শুধু পর্দায় ফেরার জন্য তিনি ফিরতে চান না। যদি এমন কোনো চরিত্র আসে, যা তাঁকে সত্যিই অনুপ্রাণিত করবে, তাহলে অবশ্যই অভিনয়ে ফিরে আসার কথা ভাববেন।অর্থাৎ দুই দশকের বেশি সময় পর দর্শকদের সামনে মালিনী শর্মার প্রত্যাবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Czytaj dalej u źródła

Shaheen wins Democratic primary for New Hampshire House seat left open by Pappas

· The Hill

Erling Haaland backed by Jamie Carragher to become greatest goalscorer ever

· The Independent