Buty Obuwie

Israel kills 12 medics in attack in southern Lebanon as war ravages nation

· Al Jazeera

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা, অস্কারে যাওয়া হচ্ছে না ফিলিস্তিনি অভিনেতার

· Prothom Alo

বাংলাদেশ সময় আগামী সোমবার ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এবারের অস্কারে সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন পেয়েছে তিউনেশিয়া সিনেমা ‘দ্য ভয়েজ অব হিন্দ রজব’। তবে অস্কার অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না সিনেমাটির ফিলিস্তিনি অভিনেতা মোয়াজ মালহিসের। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মালহিস লিখেছেন, ফিলিস্তিনি নাগরিক হওয়ায় তাঁকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে অস্কারের মঞ্চে উপস্থিত হয়ে নিজের ছবির সাফল্য উদ্‌যাপন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
তিউনিসীয় নির্মাতা কাওথার বেন হানিয়ার ছবি ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’। সিনেমাটি পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের মর্মান্তিক ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। ২০২৪ সালে গাজায় তার চাচার গাড়িতে থাকা অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে সে, তার পরিবারের ছয় সদস্য এবং তাকে উদ্ধার করতে যাওয়া দুই প্যারামেডিক নিহত হন।

Visit amunra-opinie.pl for more information.

‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমার পোস্টার থেকে। আইএমডিবি

প্রথম হামলায় আশপাশের সবাই মারা গেলেও হিন্দ বেঁচে ছিল। সে বহু ঘণ্টা ধরে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে ফোনে কথা বলে সাহায্য চাইতে থাকে, বাঁচানোর আবেদন জানায়। সত্যিকারের সেই ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটি গত বছর ভেনিস উৎসবে প্রদর্শনের পর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে অস্কারেও মনোনয়ন পায় সিনেমাটি।

তাই ছবিটির অভিনেতা অস্কার অনুষ্ঠানে যেতে না পারা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। মালহিসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার ঘটনাটি সেই আলোচনাকে আরও তীব্র করেছে। অনেকেই মনে করছেন, এটি শুধু একটি চলচ্চিত্রের গল্প নয়; বরং বিশ্বরাজনীতি, যুদ্ধ ও মানবিক সংকটের প্রতিফলনও বটে।

অস্কারে পাঁচ বিদেশি সিনেমা: আপনার ও আমার পছন্দ কোনটি

মোয়াজ মালহিস জানান, ছবিটির সঙ্গে তাঁর আবেগ গভীরভাবে জড়িয়ে আছে। কারণ, এটি শুধু একটি চলচ্চিত্র নয়; বরং যুদ্ধের ভেতরে আটকে থাকা মানুষের কষ্টের একটি প্রতীক। তিনি বলেন, ছবিটির গল্পে যে বাস্তবতা উঠে এসেছে, তা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। সেই কারণে অস্কারে উপস্থিত থাকতে না পারা তাঁর জন্য অত্যন্ত কষ্টের বিষয়।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

Czytaj dalej u źródła

Did Trump reject Putin's Iran deal to end war? What was the offer

· Times of India