Buying a corner flat? Pros, cons and key factors to consider
· Times of India
· Times of India
· Prothom Alo

অর্থনীতিতে গতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব বলছে, গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ২ দশমিক ২২ শতাংশ, যা অর্থবছরের আগের দুই প্রান্তিকের চেয়ে কম।
Visit moryak.biz for more information.
গত জুলাই-সেপ্টেম্বর এবং অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল যথাক্রমে ৪ দশমিক ৯৬ শতাংশ এবং ৩ দশমিক শূন্য ৩ শতাংশ।
এর মানে হলো গত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি টানা কমেছে। অবশ্য গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশে সাধারণ নির্বাচন হয়েছে। ব্যবসা-বাণিজ্যে একধরনের অনিশ্চয়তা ছিল।
আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ ওই তিন মাসের জিডিপির চিত্র প্রকাশ করেছে।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন এবং ব্যবসা-বাণিজ্য শ্লথগতির প্রভাব পরের অর্থবছরেও জিডিপি প্রবৃদ্ধিতে ব্যাপকভাবে পড়ে।
সম্প্রতি বিদায়ী অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব দিয়েছে বিবিএস। সেখানে বলা হয়েছে, বিদায়ী অর্থবছরের পুরো সময়ে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ।
জিডিপি কী
জিডিপি দিয়ে সাধারণত একটি দেশের অর্থনীতির আকার বোঝানো হয়। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের সব উৎপাদন ও সেবা সৃষ্টির উপাদানগুলো ব্যবহারের মাধ্যমে মোট যে পরিমাণ পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টি হয়, তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। জিডিপি হিসাব করার সময় মধ্যবর্তী দ্রব্য ও সেবা বাদ দিয়ে কেবল চূড়ান্ত পণ্য ও সেবা ধরা হয়।
জানুয়ারি-মার্চে শিল্পে প্রবৃদ্ধি নেই
কৃষি, শিল্প ও সেবা—এই তিন খাত দিয়ে জিডিপি প্রকাশ করা হয়। গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে শিল্প খাতে মাইনাস দশমিক ২৮ শতাংশ অর্থাৎ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এর মানে, শিল্প খাতের আগের বছরের একই সময়ের কম পণ্য উৎপাদন হয়েছে। এরপর কৃষি খাতে প্রবৃদ্ধি ১ দশমিক ৭৪ শতাংশ এবং সেবা খাতে ৩ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
বিবিএসের তথ্য অনুসারে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের ভেতরে স্থির মূল্যে ৯ লাখ ৮ হাজার ৫৪১ টাকার মূল্য সংযোজন হয়। আগের প্রান্তিকে এর পরিমাণ ছিল ৯ লাখ ৪০৩ কোটি টাকা। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৮ লাখ ৫৯ হাজার ১০ কোটি টাকার মূল্য সংযোজন হয়েছিল।
· Brisbane Times