ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা
· Prothom Alo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে চূড়ান্ত বিষয় মনোনয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে তিন জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়।
ভর্তিসংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তির তিন জরুরি নির্দেশনা হলো—
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা বর্তমানে তাঁদের চূড়ান্ত বিষয় (Final Subject) অনলাইনে দেখতে পাচ্ছেন এবং হল মনোনয়ন কার্যক্রম চলমান রয়েছে।
Visit solvita.blog for more information.
২. হল মনোনয়ন কার্যক্রম অতি স্বল্প সময়ের মধ্যে (প্রায় এক থেকে দুই দিনের মধ্যে) সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়, বিভাগ/ইনস্টিটিউট এবং হলের ভর্তি ফি অনলাইনে প্রদানের কার্যক্রম শুরু করা হবে।
অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা: সংকটের মুখে বাংলাদেশের শিক্ষার্থীরা৩. সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে পরবর্তী নির্দেশনার জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
বুটেক্সের তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম স্থগিত, নতুন তারিখ নির্ধারণ