Lâcher de Thélyson Orélien
· La Presse
· La Presse
· Prothom Alo

ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় এক নারীসহ অ্যাম্বুলেন্সের চার আরোহী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুজন। হতাহত ব্যক্তিরা ভলান্টিয়ার ফর বাংলাদেশের মাগুরা শাখার সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে মধুখালীর নওপাড়া ইউনিয়নের আড়কান্দী সেতুর কাছে ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
Visit extonnews.click for more information.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে ঢাকাগামী কিংফিশার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব–১২–৪৬৯৮) আড়কান্দী এলাকায় ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সকে (হবিগঞ্জ–ছ–৭১–০০১০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনাস্থলে নিহত তিনজন হলেন মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকার রাব্বি হাসান, ঐশী ও আতিক। আহত সাগর বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনিও মালিগ্রাম এলাকার বাসিন্দা। আহত দুজনের একজন রিয়া। তিনি মাগুরার ভায়না এলাকার বাসিন্দা।
মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল–আমিন সারোয়ার বলেন, দুর্ঘটনার পর ছয়জনকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এর মধ্যে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইব্রাহিম খলিল, কমিউনিকেশন সেক্রেটারি, খুলনা বিভাগ, ভলান্টিয়ার ফর বাংলাদেশআমাদের মাগুরা টিমের সদস্যরা আজ ফরিদপুর থেকে ফেরার পথে বাসস্ট্যান্ডে এসে তাৎক্ষণিক বাস না পেয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ি ফিরছিলেন। আসার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।ভলান্টিয়ার ফর বাংলাদেশের খুলনা বিভাগের কমিউনিকেশন সেক্রেটারি ইব্রাহিম খলিল বলেন, ‘আমাদের মাগুরা টিমের সদস্যরা আজ ফরিদপুর থেকে ফেরার পথে বাসস্ট্যান্ডে এসে তাৎক্ষণিক বাস না পেয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ি ফিরছিলেন। আসার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।’
ফরিদপুরের স্বেচ্ছাসেবক তিহান আহমেদ বলেন, জাগো ফাউন্ডেশন পরিচালিত ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের সেমিনার ছিল আজ। ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় ব্যুরো বাংলাদেশের কার্যালয়ে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই সেমিনার হয়। তিনি বলেন, ‘সেখানে আমিও একজন অংশগ্রহণকারী ছিলাম। পরে জানতে পারি, মাগুরা থেকে অংশগ্রহণকারী দল বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছে।’
মধুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন, ‘দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখি। আহত ব্যক্তিদের এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন বলে জানতে পারি।’
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
· Dev.to