শরতের সকালে বাড়ির দেয়ালে বসে আছে বিড়ালটি। লামাপাড়া, শিবগঞ্জ, সিলেট, ৯ সেপ্টেম্বরপথের ধারে ফুটেছে বন ওকড়া ফুল। বাঁশবাড়িয়া, কামারখন্দ, সিরাজগঞ্জ, ৯ সেপ্টেম্বরবাছুরকে গোসল করাচ্ছেন গৃহস্থ, পেছনে জাল ফেলে মাছ শিকারের অপেক্ষায় জেলে। লক্ষ্মীপুর, আটঘরিয়া, পাবনা, ৯ সেপ্টেম্বরসারা দিনের কাজ শেষে চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছেন গ্রামের মানুষ। বাওইকোলা, আটঘরিয়া, পাবনা, ৯ সেপ্টেম্বরসুন্দরবনে গাছের মগডালে পাশাপাশি বসে আছে দুই মৌটুসি। আন্দারমানিক, চাঁদপাই রেঞ্জ, বাগেরহাট, ৯ সেপ্টেম্বরসুন্দরবন থেকে ভোরবেলা কাঁকড়া ধরে ফিরছেন জেলেরা। আন্দারমানিক, চাঁদপাই রেঞ্জ, বাগেরহাট, ৯ সেপ্টেম্বরনার্সারিতে মরিচের চারা তুলছেন শ্রমিকেরা। প্রতিটি চারা বিক্রি হচ্ছে দুই টাকা করে। চব্বিশহাজারী, রংপুর, ৯ সেপ্টেম্বরমেঘাচ্ছন্ন সকালে কাজের খোঁজে ছুটছেন একদল দিনমজুর। শেখটারী, রংপুর, ৯ সেপ্টেম্বরখাবারের খোঁজে গৃহস্থের বাড়ি থেকে বের হয়েছে হাঁসের ঝাঁক। মেন্দিবাগ, সিলেট, ৯ সেপ্টেম্বরসুরমা নদীর পাড়ে জমে আছে ময়লা-আবর্জনা। কালীঘাট, সিলেট, ৯ সেপ্টেম্বর
Visit palladian.co.za for more information.
Czytaj dalej u źródła